ads

শনিবার , ২২ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদায়ী পুলিশ সুপারকে জেলা আওয়ামী লীগের সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৭০৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের বিদায়ী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২২ জুলাই শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে ওই সংবর্ধনা দেওয়া হয়।

Shamol Bangla Ads

ওইসময় হুইপ আতিক বলেন, বিদায়ী পুলিশ সুপার একজন পরিচ্ছন্ন, সাহসী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তার নেতৃত্বে শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। এজন্য তিনি দলমতের উর্ধ্বে সকল শ্রেণিপেশার মানুষের কাছে সমাদৃত হয়ে উঠেছিলেন।

সংবর্ধনাকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

ওইসময় ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু, ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য আসাদুজ্জামান রওশন, আব্দুল্লাহ আল মামুন, শামীম হোসেন, রফিকুল ইসলাম, বিনয় সাহা, চন্দন সাহা, বেলাল হোসেন, আবুল হাসেম, শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের জেলা প্রশাসককে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিলেন পুলিশ… পরবর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে হরিজন, নৃগোষ্ঠী ও শানদার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads