ads

রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিরাপদ কর্মস্থলের দাবিতে শেরপুরে চিকিৎসকদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ৭৬৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সারাদেশে চিকিৎসকদের নিগ্রহের বিরুদ্ধে ও নিরাপদ কর্মস্থলের দাবিতে শেরপুরে চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই রবিবার দুপুরে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

রাজধানী ঢাকার সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে নানা কর্মসূচি পালনের অংশ হিসেবে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এ কর্মসূচির আয়োজন করে। এতে সমর্থন প্রদান করে মানববন্ধনে অংশ নেন ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা। মানববন্ধন থেকে আগামী ১৭ ও ১৮ জুলাই শেরপুরের সকল প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে শেরপুর জেলা সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. হাসিনাতুল ফেরদৌস লোপা, সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা: নিলাদ্রী হোড়, কনসালটেন্ট (সার্জারী) ডা. মিজানুর রহমান, কনসালটেন্ট (শিশু) ডা. কোহিনুর জাহান শ্যামলী, কনসালটেন্ট (মেডিসিন) ডা. আসাদুজ্জামান, কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. মহিউদ্দিন আরিফ, গাইনোকলজিস্ট ডা. মুনমুন রায়, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. খাইরুল কবীর সুমন ও ডা. নাহিদ কামাল কেয়াসহ হাসপাতালের বর্হিবিভাগে কর্মরত চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বলেন, চিকিৎসকরা জনগণের বন্ধু। কোন চিকিৎসকই চান না তাদের দ্বারা কোন রোগীর ক্ষতি হোক। তবুও অনেক সময় চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কারনে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় যা অনাকাঙ্খিত। আমরা আমাদের কর্মস্থলে নিরাপদ পরিবেশে আমাদের রোগীদের সেবা দিতে চাই।

প্রসঙ্গত, রাজধানী ঢাকার সেন্ট্রাল হসপিটালের অধ্যাপক ডা. সংযুক্তা সাহার (গাইনি) অধীনে গত ৯ জুন ভর্তি হয়েছিলেন মাহাবুবা রহমান আঁখি। কিন্তু সে দিন ডা. সংযুক্তা হাসপাতালেই ছিলেন না। পরে তার দুই সহযোগী চিকিৎসক আঁখির ডেলিভারি করানোর চেষ্টা করেন। কিন্তু জটিলতা দেখা দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একই সঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১০ জুন বিকেলে আঁখির নবজাতক সন্তান মারা যায়।

এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন। মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবা রহমান আঁখিও মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জমিসহ ঘর পাচ্ছে হরিজন সম্প্রদায় পরবর্তী সংবাদ রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হলেন আনিসুর রহমান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads