ads

রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জমিসহ ঘর পাচ্ছে হরিজন সম্প্রদায়

খবর টি পড়েছেন : ৭১৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘এখন শান্তিতে ঘুমাইতে পারমু, মরলেও শান্তি পামু’

‘জমিদাররা আমার বাপ-দাদারে প্রায় ২০০ বছর আগে ভারতের কোচবিহার থেকে এইখানে নিয়া আসে। তারপরে ব্রিটিশ খেদাইলাম। পাকিস্তান খেদাইলাম। আমার জন্ম ভায়াডাঙ্গা বাজারে। বয়স অহন ৮৫। ছোটবেলা দেখছি বাজারের সব সম্পত্তি জমিদারের। দেখতে দেখতে সব জমি অন্যজনের হয়ে গেল। আমার বাপ-দাদা কইতো– কোনো দিন অন্যের জমি মিথ্যা কাগজ কইরা নিবি না। কিন্তু এলাকার প্রায় সবাই অহন জমির মালিক। বাপ-দাদার ভিটে যে আমাদের না, তা বুঝতে পারি নাই। তাই আমরা আইজ নিজ ভূমিতে পরবাসী। হইয়া গেছি ভূমিহীন।’

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেয়ে নিজের অতীত দুঃখ-বেদনার কথা এভাবেই ব্যক্ত করছিলেন হরিজন সম্প্রদায়ের সদস্য দুধনাথ রাজভর। এ সম্প্রদায়ের ১১ পরিবার ভায়াডাঙ্গা বাজারের তহশিল অফিসের ভেতরে বংশপরম্পরায় বসবাস করছে। কথা বলার একপর্যায়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুধনাথ রাজভর। তিনি বলেন, ‘বুঝমান হওয়ার পর ৭০-৭৫ বছর ধইরা অনেক জ্বালা-যন্ত্রণা সহ্য করছি। অহন প্রধানমন্ত্রী জমিসহ পাকা ঘর দিতাছে। একটু শান্তিতে ঘুমাইতে পারমু। মরলেও শান্তি পামু।’ ওই আশ্রয়ণে দুই শতক জমিসহ একটি পাকা ঘর পেয়েছেন তিনি।

সম্প্রতি নতুন তহশিল অফিস ও সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু হলে তাদের ওই স্থান থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। পরে বাজারের প্রায় দুই কিলোমিটার দূরে টেঙ্গরপাড়া গ্রামে ১১ হরিজন পরিবারের জন্য সরকার ৩০ শতাংশ জমি ক্রয় করে। সেখানে জমিসহ পাকা ঘর তৈরি করে স্থানান্তর করা হচ্ছে পরিচ্ছন্নতাকর্মীদের। এ ছাড়া একই আশ্রয়ণে চাল-চুলোহীন আরও চারটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পাচ্ছে জমিসহ পাকা ঘর। চলতি মাসের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী ঘরের চাবি তুলে দেবেন উপকারভোগীদের হাতে।

Shamol Bangla Ads

শনিবার টেঙ্গরপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, ১৫টি পরিবারের জন্য বসতঘর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। কয়েকটি ঘরে চলছে রঙের কাজ। স্থানীয় সংসদ সদস্য জমিতে মাটি ফেলে চারদিক বাঁধাই করে দিয়েছেন। ইতোমধ্যে গভীর নলকূপ বসানো হয়েছে। বিদ্যুৎ লাইনের কাজ চলমান।

জেলা প্রশাসক সাহেলা আক্তার প্রকল্পটি দেখতে আসবেন। তাই সকাল থেকে সেখানে অবস্থান করছেন উপকারভোগীরা। কথা হয় আশ্রয়ণের বাসিন্দা গৃহবধূ চন্দনার সঙ্গে। তাঁর স্বামী জলধন রাজভর বাজারের কুলি। ঘর পাওয়ার অনুভূতি জানতে চাইলে তাঁর দু’চোখ বেয়ে পানি পড়তে দেখা যায়। তিনি বলেন, ‘৩৪ বছর আগে নতুন বউ হইয়া স্বামীর একটি ছোট্ট ভাঙ্গা ঘরে উঠি। এখনও সেখানেই থাকি।’

জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, পাকা সড়কের পাশেই এই আশ্রয়ণ। এখানে থেকে পরিবারগুলো ভায়াডাঙ্গা বাজারে গিয়ে সহজেই কাজকর্ম করে রুটি-রুজির ব্যবস্থা করতে পারবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পরবর্তী সংবাদ নিরাপদ কর্মস্থলের দাবিতে শেরপুরে চিকিৎসকদের মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads