শেরপুরের নকলায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজারে ওই আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন।

অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং মেয়াদহীন পণ্য বেচাকেনার অভিযোগে হোটেল-রেস্তোরসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানকালে উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাসান ফেরদৌসসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, ভোক্তা অধিকার আইনে ওই অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।




