ads

বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

খবর টি পড়েছেন : ৮৩২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। ওইসময় তিনি বলেন, জেলায় ২০২২ সালে সকল টিকাপ্রাপ্ত শিশুর সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৯৮, যা মোট শিশুর ৯৮.২৪ ভাগ। তাই এবার ব্যাপক অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে করোনাকালীন সময়ে বাদ পড়া ও আংশিক প্রাপ্ত শিশুদের (০-২৩ মাস বয়সী) টিকা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর।

Shamol Bangla Ads

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রায়হানুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, জেলা স্বাচিপের সভাপতি ডা. এটিএম মামুন জোশ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জামালপুর-শেরপুরের দায়িত্বে থাকা এমও ডা. দীপান্বিতা রায়, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ।

সভার শুরুতেই জেলার ৫টি উপজেলার ৫২টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভা এলাকায় জেলা স্বাস্থ্য বিভাগের আওতায় টিকাদান কার্যক্রমের উপর প্রামাণ্যচিত্র তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেন।

Shamol Bangla Ads

সভায় জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হক, প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বলসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে… পরবর্তী সংবাদ শেরপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads