শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের সাথে শ্রীবরদী উপজেলা পরিষদ, কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ করতে চায়। এ জন্য জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সাংবাদিকসহ সকলের এগিয়ে আসতে হবে। আমাদের সমাজে পিছিয়ে পড়া লোকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে নিচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ ও উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি প্রমুখ। সভায় বক্তারা উপজেলার নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন।
পরে জেলা প্রশাসক সাহেলা আক্তার উপজেলা পরিষদ কম্পাউন্ডে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের থাকার জন্য ভবন উদ্বোধন, প্রতিবন্দ্বীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ভিক্ষুক পূর্ণবাসনে টংগ দোকানঘর বিতরণসহ অসহায় দুঃস্থ গৃহহীনদের দেয়া জমি-ঘরপ্রাপ্তদের ঘর পরিদর্শন করেন।




