ads

রবিবার , ৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি শান্ত ও নান্দনিক শেরপুর গড়তে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, জেলা দায়রা আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলার ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ শেরপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে সাময়িকভাবে আমদানি বন্ধ পরবর্তী সংবাদ ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির অর্থ কমিটির চেয়ারম্যান বাংলাদেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads