ads

রবিবার , ৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে সাময়িকভাবে আমদানি বন্ধ

খবর টি পড়েছেন : ৮৫০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত ও ভূটান থেকে পণ্য আমদানি বন্ধ ঘোষণা করেছেন ভারত-বাংলাদেশের রপ্তানিকারকরা। ভারত সীমান্তে বাংলাদেশের সঙ্গে সড়ক পথ সংস্কার কাজের জন্য আজ ৯ জুলাই রবিবার থেকে এক মাসের জন্য আমদানি বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়। শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল ওই তথ্য নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

জানা যায়, বাংলাদেশের সঙ্গে যুক্ত ভারত সীমান্তে তুরা ও ডালু এলাকার সড়ক পথ সংস্কারের কারণে পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই সড়ক দিয়ে ভারত ও ভুটান থেকে ভারী ট্রাকে পাথর আমদানি করা হতো বাংলাদেশে। সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় মালবাহী ভারী ট্রাক যাতায়াত ব্যাহত হচ্ছিল। তাই সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভারতীয় অংশে রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দ হয়েছিল। নিয়মিত পণ্যবাহী ভারী ট্রাক চলাচলের জন্য রাস্তার সংস্কার কাজ ব্যাহত হচ্ছিল। তাই ঠিকাদারদের অনুরোধে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। শনিবার তারা আমাদের অফিসিয়ালি বিষয়টি জানিয়েছেন।

Shamol Bangla Ads

তবে ট্রাক চলাচল বন্ধ থাকলেও বন্দরে পাথর ভাঙার কাজ স্বাভাবিকভাবেই চলতে থাকবে। শুধুমাত্র পণ্য আমদানি ও লোড আনলোড কার্যক্রম বন্ধ থাকবে। স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার কার্যক্রমও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্ষায় বাংলাদেশের রূপ পরবর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads