ads

সোমবার , ১০ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির অর্থ কমিটির চেয়ারম্যান বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৭১২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির (আইএসএ) অর্থ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আইএসএ প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলাদেশ এ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলো। ৯ জুলাই রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্যামাইকার কিংস্টনে আইএসএ সদর দপ্তরে গত ৫ থেকে ৭ জুলাই অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের অর্থ কমিটির সভায় মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমকে আইএসএ-এর অর্থ কমিটির চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত হয়। তিনি সর্বসম্মতিক্রমে সংস্থাটির অর্থ কমিটির চেয়ার হলেন। ১৯৯৪ সালে আইএসএ প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলাদেশ এ কমিটির চেয়ার হলো। এছাড়া কানাডার কেনেথ ওং সংস্থাটির ভাইস চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন।

খুরশেদ আলম ১৯৫৩ সালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত পল্লীতে জন্মগ্রহণ করেন। প্রকৌশল বিভাগে পড়াশোনারত অবস্থায় বাংলাদেশ নেভিতে তিনি যোগ দেন। ১৯৭৩ সালে কমিশন্ডপ্রাপ্ত হন। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল ওশেনোগ্রাফিক সেন্টার থেকে ওশেনোগ্রাফির ওপর প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।

Shamol Bangla Ads

যুক্তরাজ্যের রয়্যাল ন্যাভাল স্টাফ কলেজ থেকে সমুদ্র আইন বিষয়ক ডিগ্রি অর্জন করেন এবং তার মেধার জন্য ‘কমেন্ডশেন লেটার’ পান। এছাড়া ১৯৭৪ সালে ভারতের ন্যাভাল একাডেমি থেকে ইন্ডিয়ান প্রেসিডেন্ট গোল্ড মেডেল পান তিনি।

নৌবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় ১৯৯১ সালে খোরশেদ আলম মালয়েশিয়াতে ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান। এছাড়া তিনি মোংলা পোর্টের চেয়ারম্যান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, জনতা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক হিসেবে কাজ করেছেন।

খুরশেদ আলম ২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০১৮ সালের ১১ জানুয়ারি মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে চুক্তিতে নিয়োগ পান তিনি। মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব হিসেবে আঞ্চলিক সামুদ্রিক সংগঠন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য সম্পদ আহরণ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়, ব্লু অর্থনীতি, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন কাজ করে থাকে। খুরশেদ আলম মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমানা বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি উভয় মামলায় বাংলাদেশের ডেপুটি এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছরের চুক্তি… পরবর্তী সংবাদ দেশের চিকিৎসাবিজ্ঞানে গবেষণার খুব অভাব : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads