ads

শুক্রবার , ৭ জুলাই ২০২৩ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিল থেকে মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
জুলাই ৭, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীর বইলি বিল থেকে আবেদা খাতুন (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
৬ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের দক্ষিণ নাকশি বইলি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আবেদা খাতুন পার্শ্ববর্তী নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের বরইতার গ্রামের মৃত আজমত আলীর কন্যা।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ নাকশি বইলি বিল থেকে অজ্ঞাতনামা হিসেবে প্রথমে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এসময় সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানে হয়। পরে খবর নিয়ে জানা যায়, ওই নারী পাশর্^বর্তী বরইতার গ্রামের বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বরইতার গ্রামের আবেদা খাতুন মানসিক প্রতিবন্ধী হওয়ার ফলে তার সংসার ভেঙে যায়। পরে বাবার বাড়ি তাকে শিকল পড়িয়ে বেঁধে রাখা হতো। বৃহস্পতিবার ওই নারীর ভাতিজার বিয়ে ছিল। বিয়ের দিন হওয়ায় আবেদার শিকল খুলে দেওয়া হয়। বিকেলে বাড়ির সবার অজান্তে বেড়িয়ে পড়লে সন্ধ্যায় আর বাড়ি ফিরেনি। ধারণা করা হচ্ছে, বাড়ির কাছাকাছি বিল থাকায় পানিতে ডুবে আবেদার মৃত্যু হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা করে লাশ হস্তান্তর করা হয়েছে।

Need Ads