ads

মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ৪, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ফুলবাশরী (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সগুনা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত সিরাজুল হকের স্ত্রী।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার দুপুরে গৃহবধূ ফুলবাশরী গোয়ালঘর পরিস্কার করতে বৈদ্যুতিক পাম্পের সুইচ দিতে যান। ওইসময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ ফুলবাশরীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংগাবরুনা ইউপির চেয়ারম্যান ফকরুজ্জামান।

এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই আক্তার হোসেন বলেন, লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads