শেরপুরের নকলায় বজ্রপাতে লিজান বেগম (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে ওই ঘটনা ঘটে। লিজান চরভাবনা গ্রামের খোকা মিয়ার স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে কাঁচামরিচ তুলছিল লিজান। ওই সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হলে লিজান গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, বজ্রপাতে নিহত লিজানের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।




