ads

মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক খুন, আহত ২

খবর টি পড়েছেন : ১,০৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. শাহজামাল (৩৫) নামে এক কৃষক খুন হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। ৪ জুলাই মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে হামলার ঘটনা ঘটে। নিহত শাহজামাল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

আহতরা হচ্ছেন নিহত কৃষক শাহজামালের ছোট ভাই মো. নূর হোসেন (১৮) ও ছোট বোন জামাই মো. তরিকুল ইসলাম (২৬)। তারা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সদর উপজেলার চান্দেরনগর গেরামারা গ্রামের চাঁন মিয়ার সঙ্গে তার নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে চাঁন মিয়া জমির বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান।

Shamol Bangla Ads

এর জের ধরে মঙ্গলবার সকাল ৭টার দিকে চাঁন মিয়ার ছেলে শাহজামালের সঙ্গে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের নেতৃত্বে ২৫/৩০ জন লোক দা, লাঠি, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করেন। এতে শাহজামাল গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল রেজা বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত শাহজামালের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু পরবর্তী সংবাদ অপার সম্ভাবনার শেরপুর : পরিপূর্ণতায় চাই পাবলিক বিশ্ববিদ্যালয়,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads