ads

মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি দীর্ঘ ছয় বছর পর অবশেষে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এর আগে ২০১৭ সালের ৭ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

আংশিক কমিটি গঠনের ৫ বছর দুই মাস পর ২০২২ সালের ৬ জুলাই ঘোষণা করা হয়েছিল ৩০৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।

Need Ads