ads

সোমবার , ৩ জুলাই ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নিখোঁজের ৮ ঘন্টা পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ৩, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৮ ঘন্টা পর পুকুর থেকে সনাতন চন্দ্র বর্মণ ওরফে সাধু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ জুলাই সোমবার দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের শিমুলকুচি গ্রামের একটি পুকুর থেকে হিন্দু ধর্মালম্বী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত যুবক ওই গ্রামের শৈলেন চন্দ্র বর্মনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, সনাতন চন্দ্র বর্মণ ওরফে সাধু দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিল। তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করানোর পরও সাধুর কোনো অবস্থার পরিবর্তন হয়নি। সোমবার ভোররাতে সাধু ঘুম থেকে ওঠে ঘর থেকে বাইরে যায়। পরে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে আশপাশে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে খুঁজতে গেলে পানির নিচে তার লাশ পাওয়া যায়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত যুবকের মা সূচী রানী বলেন, আমার ছেলে অনেকদিন যাবত মৃগী রোগে ভুগছিল। চিকিৎসা করানো হয়েছে। কিন্তু ভাল হয় নাই। আজ ভোর রাতে ঘর থেকে সে বের হয়। ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে যায়।

Shamol Bangla Ads

খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রীবরদী থানার এসআই নুরুল হক। তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুকুরের পানির নিচে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। তার পরনে ছিল লুঙ্গি। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। তবে তদন্ত চলমান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads