ads

সোমবার , ২৬ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভটভটি-সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ২৬, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় হাসপাতালে অপারেশন হওয়া অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল ওয়াদুদ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। ২৬ জুন সোমবার সকালে নকলা পৌর শহরের ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা সাবরেজিষ্ট্রার অফিসের সামনে সিএনজিচালিত অটোরিক্সা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত আব্দুল ওয়াদুদ উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এবং মাদ্রাসার শিক্ষক ছিলেন।

জানা যায়, পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করা অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা সাবরেজিষ্ট্রার অফিসের সামনে সিএনজিচালিত অটো রিক্সা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা আব্দুল ওয়াদুদ এবং আরও ৬ জন গুরুতর আহত হন।

Shamol Bangla Ads

পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, দুর্ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত যান দুটি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে কোন চালককে আটক করা সম্ভব হয়নি।

Need Ads