ads

সোমবার , ২৬ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ১০ ভিক্ষুককে পুনর্বাসন

খবর টি পড়েছেন : ৯৫৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় শেরপুরে আরও ১০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ২৬ জুন সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ওই ১০ জনের মাঝে ব্যাটারিচালিত ভ্যান, মুদি দোকানী সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় আজ ১০ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হলো। তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে যে কাজ করতে ইচ্ছুক সে মোতাবেক ৭ জনকে মুদি দোকানের সামগ্রী, একজনকে কাঁচা বাজার ও ২ জনকে একটি করে ভ্যানগাড়ি কিনে দেওয়া হয়েছে। এর আগেও সদর উপজেলার ৫ ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ভিক্ষুকমুক্ত শেরপুর তথা ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজীব আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ওই ১০ জন ভিক্ষুককে পুনর্বাসন ও স্বাবলম্বী করতে মুদি দোকানী সামগ্রী, ভ্যানগাড়িসহ বিভিন্ন উপকরণ কিনে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ভটভটি-সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত… পরবর্তী সংবাদ শেরপুরে এবার কোরবানীর হাট কাঁপাচ্ছে ৩৮ মণ ওজনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads