ads

সোমবার , ২৬ জুন ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আড়াই শতাধিক পরিবার পেল ভয়েস অব ঝিনাইগাতীর ঈদ উপহার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ২৬, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেরপুরের ঝিনাইগাতীতে আড়াই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’। ২৬ জুন সোমবার সকাল ১১টার দিকে উপজেলার থানা রোড এলাকায় এসব উপহারসামগ্রী তুলে দেন ওই সংগঠনের সদস্যরা।

Shamol Bangla Ads

প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে আড়াই শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুঁড়া দুধের প্যাকেট, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু ও ডাল দেওয়া হয়। উপহারসামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। এতে উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাইম ইসলাম, প্রচার সম্পাদক শাহরিয়ার শাকির, সাংবাদিক মোশাররফ হোসাইন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

Shamol Bangla Ads

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু আমাদের এলাকায় দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। আমরা চাই সব পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। সবাইকে পাশে নিয়ে চলতে চাই। সবারই খুশিই আমাদের খুশি।’

Need Ads