ads

রবিবার , ২৫ জুন ২০২৩ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

না‌লিতাবাড়ীতে দুর্নী‌তি প্রতি‌রোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
জুন ২৫, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ

শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলায় ‌’দা‌রিদ্রই দুর্নী‌তির মূল কারণ’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত হয়ে‌ছে। ২৫ জুন রবিবার সকা‌লে উপ‌জেলা দুর্নী‌তি প্রতি‌রোধ ক‌মি‌টির (দুপ্রক ) আ‌য়োজ‌নে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিতর্ক অনু‌ষ্ঠিত হয়। এ‌তে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহ‌ণে বিত‌র্কের প‌ক্ষে মা‌লি‌ঝি ও বিপক্ষে ভোগাই দল অংশগ্রহণ ক‌রে।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় মডারেটর হি‌সেবে উপ‌স্থিত ছি‌লেন দুপ্রক, নালিতাবাড়ীর সভাপ‌তি সাংবা‌দিক এমএ হাকাম হীরা। বিচারকের দায়িত্ব পালন করেন দুপ্রকের সহ সভাপ‌তি জোবায়দা খাতুন,শিক্ষক ও ক‌বি কো‌হিনূর রুমা,দুপ্রকের সদস্য ক্লো‌ডিয়া নক‌রেক কেয়া।

ওইসময় অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন দুর্নী‌তি দমন ক‌মিশনের উপ-সহকারী প‌রিচালক আবুল কালাম আজাদ ও ‌জিয়াদুল ইসলাম, তারাগঞ্জ বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক কাজল, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক ম‌শিউর রহমান, শিক্ষক জা‌হিদুল ইসলাম, নালিতাবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বিপ্লব দে কেটু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রকের সাধারণ সম্পাদক ও না‌লিতাবাড়ী প্রেসক্লা‌বের সভাপ‌তি আবদুল মান্নান সো‌হেল।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় বিপক্ষ দল ভোগাই জ‌য়ী হয়। প‌রে দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিপক্ষ ভোগাই দলের দল‌নেতা সা‌বিহা সুলতানা সেরা বক্তার পুরস্কার গ্রহণ ক‌রেন।

Need Ads