ads

রবিবার , ২৫ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১২ অসচ্ছল ক্রীড়াবিদ-সংগঠককে অনুদান

খবর টি পড়েছেন : ৫৮৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন থেকে শেরপুরের ১২ জন অসচ্ছল ক্রীড়াবিদ ও সংগঠককে অনুদান প্রদান করা হয়েছে। এককালীণ জনপ্রতি ২৪ হাজার টাকা করে ১২ জনের মাঝে ২ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ২৫ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুদানপ্রাপ্তদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাক্তন ক্রীড়াবিদ-সংগঠক যারা একসময় মাঠ মাতিয়েছেন অনুদান পেয়ে তারাও দারুণ খুশী।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, একসময় যারা খেলাধূলার সাথে জড়িত ছিলেন, আজ তাদের অনেকেই মানবেতর জীবন-যাপন করছেন। সেসব অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়া সংগঠকদের পাশে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন। আগামীবার যেনো শেরপুরের আরও অধিক সংখ্যক অসচ্ছল ক্রীড়াবিদকে এ অনুদান পাওয়ার ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য তিনি চেষ্টা করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ না‌লিতাবাড়ীতে দুর্নী‌তি প্রতি‌রোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেখ হাসিনার সরকার, দিন বদলের সরকার : নকলায়…