ads

শুক্রবার , ২৩ জুন ২০২৩ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ২৩, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

‘সমবায় শক্তি-সমবায় মুক্তি, চাই শুধু ভক্তি-আর চাই মুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন শুক্রবার সকালে পৌর শহরের বীথি টাওয়ারের (কালব) কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি নাজমুল হক সিদ্দিকী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খান। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালব লিমিটেডের এর সহকারী জেলা ব্যবস্থাপক তোফায়েল আহম্মদ।
সংগঠনের সাধারণ সম্পাদক নাফিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইন্দিলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বোর্ড সদস্য গোলাম মোস্তফা, হুমায়ুন কবীর, শাহাদৎ হোসেন রিপন, ট্রেজারার মঞ্জুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্টিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads