ads

শুক্রবার , ২৩ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

খবর টি পড়েছেন : ১,১৩৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পর্যায়ের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৩ জুন শুক্রবার সকালে শহরের নবীনগর এলাকায় ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারী বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাবেক শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে জেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করতে সময় লাগবে ১ বছর। নির্মাণ কাজটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত অধিদপ্তর। মডেল মসজিদগুলোতে দ্বীনি দাওয়াত কার্যক্রম ও ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিকব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া হজযাত্রীদের জন্যে রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফন পূর্ব আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, মসজিদসহ দেশি বিদেশি অতিথিদের জন্যে থাকার সুবিধা থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads