শেরপুরের নালিতাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষক সমিতি ওই অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুবকর সিদ্দিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবির, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ও প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে বৃত্তিপ্রাপ্ত ১৮৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ১৫১ সদস্য বিশিষ্ট নব গঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নালিতাবাড়ী উপজেলায় নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। পরে রাতে বাংলার জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি ও বাউল তারা মিয়া সঙ্গীত পরিবেশন করেন।




