ads

শুক্রবার , ২৩ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

খবর টি পড়েছেন : ৮৬৪
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকাকে বিজয়ী করতে হবে ॥ হুইপ আতিক

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন শুক্রবার বিকেলে শহরের থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিকের নেতৃত্বে ওই র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে ৫ সহস্রাধিক দলীয় নেতা-কর্মী অংশ নেন।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে শহরের থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিকের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে হুইপ আতিক বলেন, আওয়ামী লীগ এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমেই ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ অনেক প্রগতিশীল আন্দোলন সংগ্রামে সফলতা এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এদেশকে স্বাধীন করেছে। আর তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশকে এখন তিনি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে কাজ করছেন। কাজেই দেশী-বিদেশী যত চক্রান্ত-ষড়যন্ত্রই হোক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে এবং আগামী দিনে তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান।

এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ ফখরুল মজিদ খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য আসাদুজ্জামান রওশন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, ডা. এম এ বারেক তোতা, ডা. এটিএম মামুন জোশ, আলহাজ্ব দুলাল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, শামীম হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, চন্দন সাহা, আরিফ রেজা, কোহিনুর বেগম বিদ্যুৎ, বিনয় কুমার সাহা ও বেলাল হোসেন, সাবেক নির্বাহী সদস্য আবুল হাশেম ও শফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডা. আব্দুস সালাম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নূরানী মনি ও শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিন্দু ও রেজাউল করিম রেজাসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। ওইসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর… পরবর্তী সংবাদ বাঙালি জাতির সব অর্জনে জড়িয়ে আছে আওয়ামী লীগ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads