ads

বুধবার , ২১ জুন ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ২১, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এমসিএইচ-সার্ভিসেস ইউনিটি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমার সঞ্চালনায় বক্তব্য দেন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের উপপরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম প্রধান, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকতা ডা. রাজিব শাহা, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।

Shamol Bangla Ads

কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads