ads

বুধবার , ২১ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি ময়মনসিংহ থেকে গ্রেফতার

খবর টি পড়েছেন : ২,১৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মোখলেছুর রহমান তারাকে (৭০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২১ জুন বুধবার ময়মনসিংহের কোতোয়ালি থানার ধোপাখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোখলেছুর রহমান তারা শেরপুরের নকলা পৌর শহরের কুর্শা বাদাগৈর এলাকার মৃত ময়েজ উদ্দিন আহম্মদের ছেলে ও নকলা পৌরসভার সাবেক মেয়র। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন।

Shamol Bangla Ads

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মোখলেছুর রহমান তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীতে যোগ দেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে তাদের বিভিন্ন কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন। তিনি ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় শেরপুরের নকলা এলাকায় স্থানীয় রাজাকার বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মোখলেছুর রহমান তারা মহান মু্ক্িতযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে শেরপুরের নকলা এলাকায় স্বাধীনতাকামী নিরীহ বাঙ্গালিদের আটক, নির্যাতন, অপহরণ, হত্যা, লুটপাট, ঘরবাড়ি লুন্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যার সাথে জড়িত থেকে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেন। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগে মামলা দায়ের হয়। মামলা নং-১১/২০১৬। মামলায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এ মামলায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব আরও জানায়, মামলার তদন্ত কাজ শুরু হওয়ার পর থেকেই আসামি মোখলেছুর রহমান তারা পলাতক ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি আত্মগোপনে চলে যান। এ সময় তিনি গ্রেফতার এড়াতে নিজ এলাকা ত্যাগ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকাকালীন তিনি সাধারণত জনসমাগম স্থান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও তার ব্যক্তিগত পরিচয় প্রকাশ পায় এমন স্থান এড়িয়ে চলতেন।

Shamol Bangla Ads

মানবতাবিরোধী অপরাধে পলাতক মোখলেছুর রহমান তারাকে গ্রেফতারে র‌্যাব-১৪ ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন ধোপাখোলা এলাকা হতে মো. মোখলেছুর রহমান তারাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে র‌্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতার মো. মোখলেছুর রহমান তারাকে ওয়ারেন্টমূলে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভিজিএফের চাল বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads