ads

মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে ফলজ বনজ ও ওষধি গাছের চারা বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ২০, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

‌’গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বিতরণ করা হলো ফলজ, বনজ ও ওষধি গাছের চারা। ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের আয়োজনে ৬ টি এরিয়ার শেরপুর, শ্রীবরদী ও বকশিগঞ্জ সহ ৬২ টি শাখা অফিসের সদস্যদের মাঝে ৭ লাখ ৩৬ হাজার ৫শ ৬০ টি গাছের চারা বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ কর্মসূচীর একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন ঘোষণা করেন শেরপুর গ্রামীণ ব্যাংক যোনের যোনাল ম্যানেজার আবুল হোসেন। তিনি শ্রীবরদীর ও পার্শ্ববর্তী বকশিগঞ্জ গ্রামীণ ব্যাংক অফিস মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, জলবায়ুর বিরুপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে দেশবাসীকে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপনের আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। এ লক্ষে বৃক্ষ রোপন মৌসুমে গ্রামীণ ব্যাংকের শেরপুর যোনের ৬ টি এরিয়ার ৬২ টি অফিসের সদস্যদের মাঝে ৭ লাখ ৩৬ হাজার ৫ শ ৬০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। যাতে এক খন্ড জমিও পতিত না থাকে। এ সময় উপস্থিত সদস্যদের বেশি করে বৃক্ষ রোপনের পরামর্শ দেন তিনি।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের যোনাল অডিট অফিসার এমদাদুল হক, বক্সীগঞ্জ এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম ও এরিয়া ম্যানেজার সেলিম মিয়া প্রমুখ।

Shamol Bangla Ads

এসব বৃক্ষের চারা বিতরণের সময় সদস্যদের মাঝে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। সদস্যরা জানান, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা পেয়ে তারা খুশি । এতে তাদের বৃক্ষের চারা রোপনে আগ্রহ বাড়বে। বাড়িতে ভরে ওঠবে ফলজ, বনজ ও ওষধি গাছে।

Need Ads