ads

মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ২০, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা হয়েছে। ২০ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ওই কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে দিনব্যাপি ওই কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।

Shamol Bangla Ads

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। স্বাগত বক্তব্য দেন স্বাগত বক্তব্য দেন শেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রায়হানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।

কর্মশালা পরিচালনা করেন সহকারি পরিচালক (এমসিএইচ) ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মাতৃস্বাস্থ্য) আ ন ম মোস্তফা কামাল মজুমদার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চিকিৎসা কর্মকর্তা (এমসিএইচএফপি) ডা. হোসাইন মোহাম্মদ আল ইমরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি দিদারুল আল্ আমিন।

Shamol Bangla Ads

কর্মশালায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সকল মাঠকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করেন।

Need Ads