শেরপুরের নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৬২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার দুপুরে পৌর সভাকক্ষে ওই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন উৎস থেকে আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৮৬৫ টাকা।
এ উপলক্ষে পৌরমেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সোজা, সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, পৌরবাসি বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর ও ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক শফিউল আলম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক হোসেন, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, সাংবাদিক মোশাররফ হোসেন সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান আজাদ।

সভায় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, টিএলসিসি’র সদস্য, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




