কলকাতার দর্শনার বদলে ঢাকার পূজা চেরি

খবর টি পড়েছেন : ৬৬০
কলকাতার দর্শনার বদলে ঢাকার পূজা চেরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘লিপস্টিক’নামে একটি সিনেমার নায়িকা হিসেবে ওপার বাংলার দর্শনা বণিকের নাম ঘোষণা করা হয়েছিল। তবে ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসা হচ্ছে না তার। ফলে দর্শনা বণিকের পরিবর্তে নেয়া হচ্ছে নায়িকা পূজা চেরিকে।

Shamol Bangla Ads

আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নেওয়ার বিষয়টি আব্দুল্লাহ জহির বাবু নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি। এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।

Shamol Bangla Ads

১৮ জুন ‘লিপিস্টিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। তিনি বলেন লেন, ‘ লিপস্টিক ছবির গল্পের কারণেই এতে চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক।’
অভিনেত্রী জানান, আগামী ২০ জুলাই থেকে ‘লিপস্টিক’ সিনেমার শুটিং শুরু হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পরবর্তী সংবাদ ‘প্রিয়তমা’র থার্ডলুকে চমকে দিলেন শাকিব

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads