ads

শনিবার , ১৭ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

খবর টি পড়েছেন : ৮৮৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Shamol Bangla Ads

শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহসভাপতি আসাদুজ্জামান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জি এইচ হান্নান, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জুবায়ের রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, নিউজ চ্যানেল জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পক্ষে ডিবিসি নিউজের এসএম জুবায়ের প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। হামলা-মামলাতেও সত্য প্রকাশ থামানো যায়নি বলেই খুন হতে হয়েছে এ সাংবাদিক বন্ধুকে। এই হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের শাস্তির দাবি জানান বক্তারা।

Shamol Bangla Ads

একইসঙ্গে সাংবাদিক সাগর-রুনিসহ সন্ত্রাসীদের হাতে নিহত সকল সাংবাদিকদের হত্যার বিচার ও দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সাংবাদিকেরা। মানবন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ অংশ নেন।

উল্লেখ্য, বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে গত ১৪ জুন বুধবার রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় বকশিগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলেসহ তার অস্ত্রধারী অনুসারীরা পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার বিকেলে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন পরবর্তী সংবাদ শেরপুরে শহরে সাবেক এমপি শ্যামলীর নির্বাচনী গণসংযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads