ads

শনিবার , ১৭ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৫৩৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মানববন্ধন করেছে সাংবাদিকেরা। নালিতাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে ১৭ মে শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মুখে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উর্ধ্বতন পরিষদের সদস্য হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সনাক নালিতাবাড়ীর সভাপতি সাদরুল আহসান মাসুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সিনিয়র সহসভাপতি বিপ্লব দে কেটু, সহসভাপতি মাহফুজুর রহমান সোহাগ, দফতর সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী সদস্য মঞ্জুরুল আহসান, সদস্য অভিজিৎ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মশিউর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবীর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের ঘটনা উল্লেখ করে বলেন, বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা, হত্যার সঠিক বিচার হয় না বলেই সাংবাদিকদের এমন করুন পরিণতি। সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকারের উচিত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করা। এসময় সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

Shamol Bangla Ads

এর আগে গত বুধবার রাতে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে নকলায় মানববন্ধন ও… পরবর্তী সংবাদ সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads