ads

শনিবার , ১৭ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহরে সাবেক এমপি শ্যামলীর নির্বাচনী গণসংযোগ

খবর টি পড়েছেন : ১,১০৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর শহরজুড়ে নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।

Shamol Bangla Ads

১৬ জুন শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় শেষে যুব মহিলা লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ওই গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসনীম, আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহার, জেলা যুব মহিলা লীগ নেত্রী নাহিদ রহমান জুলি, লতিফা আক্তার লাকী, মুক্তি বিশ্বাস, লাভলী আক্তার, বৃষ্টি সাহা, পূজা পালসহ যুব মহিলা লীগের সকল ইউনিটের নেতা-কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সাবেক এমপি শ্যামলী বলেন, মানুষের পাশে দাঁড়ানো আমাদের পারিবারিক ঐতিহ্য। আমার বাবা মরহুম সেলিম রেজা সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। আমিও বাবার মতোই সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এবার আমি শেরপুর-১ (সদর) আসনের নৌকার মনোনয়নপ্রত্যাশী। আমি সব সময় নৌকার পক্ষে কাজ করেছি। আমি নৌকার মনোনয়ন পেলে ভোটে নির্বাচিত হয়ে পিছিয়ে পড়া শেরপুরকে একটি আধুনিক শেরপুর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ… পরবর্তী সংবাদ সাংবাদিক নাদিম হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads