ads

রবিবার , ১৮ জুন ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক নাদিম হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১৮, ২০২৩ ২:০২ অপরাহ্ণ

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুরের ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকরা। ১৮ জুন রবিবার সকাল ১১টায় উপজেলার সদর বাজারের ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে ঝিনাইগাতী প্রেসক্লাব ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

Shamol Bangla Ads

এতে ঝিনাইগাতী উপজেলা প্রেস ক্লাব, রির্পোর্টাস ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক এম মোকাদ্দেস আলী। ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, ঝিনাইগাতী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, সাংবাদিক মো. দুদু মল্লিক, সারোয়ার হোসেন, ঝিনাইগাতী রির্পোর্টাস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো, মোরাদ হোসেন, সাংবাদিক সাদ্দাম হোসেন, সোহেল রানা প্রমুখ।

Shamol Bangla Ads

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যার প্রমাণ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড যার তদন্ত এখনও শেষ হয়নি।

ওইসময় বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িত সবাইকে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads