প্রথম দিনেই শত কোটি রুপির ঘর ছাড়াল আদিপুরুষ

খবর টি পড়েছেন : ৮৪৬
প্রথম দিনেই শত কোটি রুপির ঘর ছাড়াল আদিপুরুষ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মুক্তির প্রথম দিনেই ভারতে ঝড় তুলেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাসের সিনেমা ‘আদিপুরুষ’। গতকাল শুক্রবার সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

Shamol Bangla Ads

জানা যায়, সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রায় দেড়শ’ কোটি রুপি আয় করেছে। ভারতে ১০২ কোটি ৫০ লাখ রুপি ঝুলিতে পুরেছে আদি পুরুষ। এর মধ্যে ভারতে নেট কালেকশন (সব খরচ বাদে) ৮৬ কোটি ৭৫ লাখ রুপি।

পৌরাণিক ড্রামা ঘরানার সিনেমা ‘আদিপুরুষ’ তৈরি হয়েছে রামায়ণের গল্প অবলম্বনে। এই সিনেমার লেখক ও পরিচালক ওম রাউত।

Shamol Bangla Ads

এতে রামচন্দ্রের চরিত্রে রয়েছেন প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন ও লক্ষ্মণের চরিত্রে সানি সিংহ। আর রাবণের চরিত্রে রয়েছেন সাইফ আলি খান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাজলের অভিনয় ছাড়ার গুঞ্জন পরবর্তী সংবাদ হলিউডে আলিয়া ভাটের অভিষেক

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads