ads

বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বর্ষাবরণে ঋতুরঙ্গ শোভাযাত্রা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
জুন ১৫, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পহেলা আষাঢ়ে বর্ষাকে বরণ করে নিতে ঋতুরঙ্গ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

প্রাণের মাঝে শান্তির পরশ আনা এই বর্ষা ঋতুকে বরণ করতে ১৫ জুন বৃহস্পতিবার সকালে পৌরশহরের সেঁজুতি বিদ্যানিকেতন ওইসব অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে শিক্ষার্থীরা বর্ষার সাথে মিল রেখে গ্রামীণ পোষাকের পাশাপাশি বিভিন্ন সাজ সজ্জা করে বর্ষার রূপ ফুটিয়ে তোলে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের প্রিন্সিপাল মুনীরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তমনা এসএম হান্নান, কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads