জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাহাত চৌধুরীর সভাপতিত্বে ডা. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, ডা. রাসেল মিয়া, ইপিআই স্বপন সাহা, সাংবাদিক রেজাউল করিম বকুল, ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। ওইসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৮ জুন দিনব্যাপী শ্রীবরদী’র ২৪১টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৪৯৫ জন ও ১২-৫৯ মাস বয়সী ৩২ হাজার ৮৮৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।




