ads

বুধবার , ১৪ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নবজাতকের লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ১৪, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ জুন বুধবার সকালে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের বন্ধ বৈষ্ণবেরচর এলাকায় একটি পুকুর থেকে বেওয়ারিশ ওই নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কে বা কারা ওই নবজাতকের লাশ পুকুরের পানিতে ফেলে রেখে যায়। বুধবার সকালে স্থানীয় লোকজন ওই নবজাতকের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Need Ads