বাংলাদেশ পানি আইন ২০১৩, বাংলাদেশ পানি বিধিমালা ২০১৮ বাস্তবায়নে শেরপুরে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব ও পানিসম্পদ পরিচালনা সংস্থার মহাপরিচালক রেজাউল মাকছুদ জাহেদী।

ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফখরুজ্জামান জুয়েল, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম মিজানসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।









