ads

মঙ্গলবার , ১৩ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা জাতীয় পার্টির সম্মেলন : সভাপতি ইলিয়াছ উদ্দিন, সাধারণ সম্পাদক মনি

খবর টি পড়েছেন : ৮৩৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন মঙ্গলবার দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ওই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদ্য দলে আসা ব্যবসায়য়ী মাহমুদুল হক মনি। এছাড়া আশরাফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এ বিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ, রাজনৈতিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস.এম আশরাফ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান, চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আতর আলী, শ্রীবরদী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা, শাহ্ মো. হারুন জিলানী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাজী শাহনেওয়াজ শাহীন, সহ-সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, মোহাম্মদ উসমান গণি, জাতীয় পার্টির জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঈদযাত্রায় বাস ভাড়া বাড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads