বরুণ-জাহ্নবীর ‘বাওয়াল’ মুক্তি পাবে ওটিটিতে?

খবর টি পড়েছেন : ৫৪১
বরুণ-জাহ্নবীর ‘বাওয়াল’ মুক্তি পাবে ওটিটিতে?
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বর্তমানে বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। বড়পর্দায় জুটি বাঁধছেন হালের আকের জনপ্রিয় উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে। তাদের অভিনীত ‘বাওয়াল’ ছবির কাজ চলছে। ছবিটি পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। ছবির মুক্তির তারিখ আগেই পরিবর্তন করা হয়েছে। এবার শোনা যাচ্ছে, প্রেক্ষাগৃহে নয়, ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ‘দাঙ্গাল’ খ্যাত নীতেশ তিওয়ারির এই ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি।

Shamol Bangla Ads

একাধিক সূত্রের খবর, এই ছবির বিষয় কিছুটা অন্য ধরনের। সাধারণ কমার্শিয়াল মনোরঞ্জক ছবির মতো এ ছবির বিষয় নয়। তাই ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, ছবিটি ওটিটির জন্যই উপযুক্ত।

শোনা যাচ্ছে, ছবিটি চলতি বছরের অক্টোবরে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এবং শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আরও জানা গেছে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা তার অভিনেতা ও অভিনেত্রী বরুণ ও জাহ্নবীর সঙ্গে আলোচনা করেন এবং সবাই একই সিদ্ধান্তে এসে পৌঁছনোর পরই ওটিটিতে মুক্তির কথা ভাবা হয়েছে। পুরো টিমেরই বিশ্বাস ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের মন জয় করবে ‘বাওয়াল’।

Shamol Bangla Ads

ওই সূত্রের আরও খবর, চলচ্চিত্রটি গতিশীল একটি কবিতা এবং এটি ডিজিটাল মাধ্যমে আরও ব্যাপকভাবে দর্শকের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা প্রেক্ষাগৃহে মুক্তির মাধ্যমে সম্ভব হতো না। ধারণাটি হলো ‘বাওয়াল’-এর সঙ্গে বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছানো এবং অ্যামাজন তার জন্য উপযুক্ত সঙ্গী।
এর আগে গত ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাওয়াল’ ছবি। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যায়। ভিএফএক্সে দেরি হওয়ার কারণে এই ছবির মুক্তির তারিখ পেছানো হয় বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেয়ের বলিউড অভিষেক নিয়ে যা বললেন শাহরুখ পরবর্তী সংবাদ তামান্নার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন বিজয়

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads