সিসিডি বাংলাদেশের আয়োজনে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজের সহযোগিতায় শেরপুরে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী নলেজ শেয়ারিং অব ফ্যাক্ট-চেকিং’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শেরপুর প্রেসক্লাবে ওই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মুগনিউর রহমান মনি ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল। প্রশিক্ষণ পরিচালনা করেন সাংবাদিক শাহরিয়ার শাকির।
এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সিনিয়র সাংবাদিক শাহরিয়ার মিল্টন জানান, এ আয়োজনটি একটি সুন্দর আয়োজন ছিলো। কিন্তু সময়টা কম হয়েছে। সাংবাদিক ইমরান হাসান রাব্বি জানান, এ ধরনের প্রশিক্ষণ একদিনে হয় না। এ প্রশিক্ষণটি কমপক্ষে তিনদিনের করার দরকার। একই সাথে সকল সাংবাদিকেরই এ প্রশিক্ষণ নেয়া প্রয়োজন। অনুষ্ঠানের অতিথিরা জানান, আজকের এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকেরা সঠিক সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হবেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার ১০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।









