ads

রবিবার , ১১ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে রোটারী ক্লাবের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

খবর টি পড়েছেন : ১,৫৬৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে রোটারি ক্লাব অব শেরপুরের উদ্যোগে অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১০ জুন শনিবার দিনব্যাপী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ওই বিনামূল্যের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, রোটারী ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী, সার্ভিস প্রজেক্ট চেয়ার পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট শরণ রায় পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব মো. মাহবুবুর রহমান সুজা পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট মলয় চাকী, পাস্ট প্রেসিডেন্ট নাছরিন ফাতেমা, রোটারিয়ান আল আমিন সেলিম, নাজমুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আগত রোগীরা জানান, আমাদের উপজেলায় কোন বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় আমাদের সব সময় জেলা সদরে গিয়ে ডাক্তার দেখাতে হয় এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা উপকৃত হয়েছি। এই ধরনের সেবা সমাজে বৃত্তবানদের কাছে সব সময় আশা করি।

Shamol Bangla Ads

রোটারী ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী বলেন, রোটারী ক্লাব প্রতি বছর বিভিন্ন সেবামূলক কাজের মধ্যে অসহায় গবীরদের উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করে থাকে। যার ফলেই আজকের এই মেডিকেল ক্যাম্প।

অনুষ্ঠানে অসহায় প্রায় ৮০০ নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া ১০০ মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়। প্রোগ্রামের মেডিকেল সাপোর্টে ছিল শেরপুরের আবেদীন হাসপাতাল। চিকিৎসা সেবা শেষে প্রোগ্রামটির ইভেন্ট চেয়ার রোটারিয়ান আল আমিন সেলিমের সৌজন্যে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইজিবাইকের চাপায় মোটরসাইকেল চালক নিহত পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী ‘নলেজ শেয়ারিং অব ফ্যাক্ট-চেকিং’…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads