ads

শুক্রবার , ৯ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইজিবাইকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ৯, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে রবিন মিয়া (২২) নাম মোটরসাইকেল চালক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ৯ জুন শুক্রবার বিকেলে পৌর শহরের উত্তর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত কলেজ শিক্ষার্থী রবিন উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাসুদুর রহমান ওরফে হিটলারের ছেলে। সে রাজধানী ঢাকার সরকারি বাঙলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩দিন আগে রবিন ঢাকা থেকে বাড়িতে আসে। শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা এলাকায় যাওয়ার সময় শ্রীবরদী উত্তর বাজারে অটো রিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রবিন মিয়া।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads