ads

সোমবার , ২৯ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিথিলার সঙ্গে বিচ্ছেদের খবর, সৃজিত বললেন ভিত্তি নেই

খবর টি পড়েছেন : ১,০৪২
মিথিলার সঙ্গে বিচ্ছেদের খবর, সৃজিত বললেন ভিত্তি নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী দুই মাসের মধ্যে বিচ্ছেদ হচ্ছে আলোচিত দম্পতি সৃজিত মুখার্জী ও রাফিয়াত রশিদ মিথিলার। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এই দম্পতির নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে এমন দাবি করছে।

Shamol Bangla Ads

বিয়ে বিচ্ছেদের জোর চর্চা চললেও চুপ থেকেছেন সৃজিত মুখার্জি। মিথিলাও অল্প বাক্যে জানিয়েছেন প্রতিক্রিয়া। প্রশ্ন রেখে বলেছেন ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

এরপরই মধ্য মন্তব্য দিয়েছেন সৃজিত। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ কে সৃজিত বলেন— ‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।’

Shamol Bangla Ads

সৃজিতের সঙ্গে মিথিলার পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়াপাড়ায়।

সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফরীদি বলেছিলেন, জীবনটাই তো একটা কৌতুক পরবর্তী সংবাদ পরীমণি বললেন, ‘রাজ তো পাঁচ দিন ধরে সুনেরাহর…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads