ads

রবিবার , ২৮ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

খবর টি পড়েছেন : ৬৬৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে দেওয়া জুলিও-কুরি শান্তি পদক বাঙালির এক অসাধারণ অর্জন ও প্রাপ্তি। স্বাধীন বাংলাদেশে এটিই কোন রাষ্ট্রপ্রধানের প্রথম প্রাপ্তি। এজন্য জাতির পিতাও তার এ প্রাপ্তি উৎসর্গ করেছিলেন মুক্তিযোদ্ধা, শহীদসহ দেশবাসীর প্রতি।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Shamol Bangla Ads

ওইসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু পরবর্তী সংবাদ শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে আহতের দেড় মাস পর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads