ads

রবিবার , ২৮ মে ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২৮, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে গবাদি পশুর বিভিন্ন রোগ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হয়েছে। ২৮ মে রবিবার সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া এলাকায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ।

Shamol Bangla Ads

সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ) এর উদ্যোগে ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহায়তায় এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয়দের সাড়ে ৩০০ গৃহপালিত পশুকে বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রদান করা হয়।

তন্মধ্যে গরুর গোট পক্স ও ক্ষুরা রোগের ২০০টি ও ছাগলের পিপিআর রোগের ১৫০টি টিকা প্রদান করা হয়। ওইসময় উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান, জীবিকায়ন কর্মকর্তা আল ইমরান, ক্লাস্টার কর্মকর্তা (সিও) বলরাম চন্দ্র ঘোষ প্রমুখ।

Shamol Bangla Ads

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা জীবিকায়ন কর্মকর্তা আল ইমরান জানান, ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ) সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি অলাভজনক ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০০১ সাল থেকে সমাজের দরিদ্র, কম সুবিধাভোগী এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, পরিবেশ, কৃষি এবং মানবাধিকার উন্নয়নের জন্য কাজ করে আসছে। বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিনেশন কার্যক্রম ঝিনাইগাতী উপজেলার ৪৫টি এলাকায় পরিচালনা করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads