শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কালঘোষা নদীর বাকাকুড়ায় একটি সেতু নির্মাণ কাজ প্রায় ৪ মাস ধরে বন্ধ রেখেছেন ঠিকাদার। ফলে ওই পথে যাতায়াতকারিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজটি শেষ করার আহবান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, ২০২২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ঝিনাইগাতীর বাকাকুড়া এলাকার কালঘোষা নদীতে একটি সেতু নির্মাণ কাজ হাতে নেয়। ঠিকাদার প্রতিষ্ঠান আক্রাম এন্টারপ্রাইজ কাজটি পায়। যথাসময়ে কাজ শুরুও করা হয। পিলার নির্মাণ কাজ শেষ হলেও গত প্রায় ৪ মাস পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ করে চলে যান।
সেতু নির্মাণ কাজটি শেষ হওয়ার সময়সীমা ২০২৪ সাল পর্যন্ত হলেও সেতু নির্মাণ কাজ বিলম্বিত হওয়া ওই পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই স্থানীয়রা দ্রুত সেতু নির্মাণ না করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, জরুরিভিত্তিতে কাজ শুরু করা হবে।




