ads

শনিবার , ২৭ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী নাছরিনের সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ৩৭১
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী/ খোরশেদ আলম, ঝিনাইগাতী : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা। ২৭ মে শনিবার শ্রীবরদী ও ঝিনাইগাতীতে পৃথক সংবাদ সম্মেলন করে ওই প্রার্থিতা ঘোষণা করেন তিনি।

Shamol Bangla Ads

শনিবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আইডিয়াল স্কুলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছরিন বেগম ফাতেমা বলেন, আমি ১৯৯১ সালে ছাত্রলীগে যোগদান করি। শেরপুর মহিলা কলেজ সংসদ নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। পরে জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক পদে নির্বাচিত হই। ২০০৮ সাল থেকে তৃণমূলের সিদ্ধান্তে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় কাজ করে যাচ্ছি। আমি দলীয় সংরক্ষিত আসনেও মনোয়ন প্রত্যাশী ছিলাম। আমি দীর্ঘদিন যাবত অনেক সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে মানুষের সেবা করে যাচ্ছি এছাড়াও দলীয় কার্যক্রমে আমি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছি। আমাকে মনোনয়ন দিলে অবশ্যই আমি বিপুলভোটে বিজয়ী হবো। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি নির্বাচিত হলে দলে কোনো দ্বন্দ্ব থাকবে না। দলকে সুসংগঠিত করতে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। এছাড়াও উন্নয়নের ক্ষেত্রে আমি যোগাযোগ ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেবো।

ওইসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, শেরপুর পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম, শেরপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছরিন আক্তার স্নিগ্ধা, শহর মহিলা আওয়ামী সাধারণ সম্পাদক শরিফুন নাহার স্বপ্না, মহিলা আওয়ামী লীগের সদস্য আয়শা সিদ্দিকা, নুসরাত জাহান টুম্পা ও শ্রীবরদী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

এদিকে একইদিন বিকেলে ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে এক সংবাদ সম্মেলন করেন শেরপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী নাছরিন বেগম ফাতেমা। ওইসময় তিনি বলেন, শেরপুর-৩ আসনে প্রকৃত আওয়ামী লীগ যেন নৌকা প্রতীকের মনোনয়ন পায়। আমি ছাত্রলীগ করেছি, শেরপুর মহিলা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ছাত্র মিলনায়তনের সম্পাদক ছিলাম, বর্তমানেও শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আমি সব সময় এলাকার অসহায় এতিম ও অতি দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে আসছি। আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এজন্য আপনাদের সহযোগিতা চাই। আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে প্রকৃত আওয়ামী লীগ কর্মীদের খুঁজে বের করে সাধ্যমত মূল্যায়ন করবো। পরে তিনি ‍উপজেলা সদরের সকল শ্রেণি-পেশার ভোটারদের মাঝে গণসংযোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বাজুসের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads