ads

রবিবার , ২৮ মে ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২৮, ২০২৩ ২:০১ অপরাহ্ণ

‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ মে রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক আবুল হাসেম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুব এলাহী, ইউপি চেয়ারম্যানদের শফিকুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads